সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর ২৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সায়হাম কটন মিলস, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড , ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, আইটি কনসালটেন্টস লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড এবং বেক্সিমকো লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.