এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়ে ১৫৫ কোটি টাকা

এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২৪৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।র্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, সমন্বিত হিসাবে ২০২৬ সালের জুন শেষে ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১১৭ কোটি টাকা।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএমএ, এফসিএ, সিপিএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, সমন্বিত হিসাবে ২০২৬ সালের জুন শেষে ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১১৭ কোটি টাকা। আর নিট মুনাফা ৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ কোটি টাকা। বিনিয়োগ থেকে আয় বৃদ্ধির কারণে পরিচালন মুনাফা ৩৮ কোটি টাকা বেড়েছে। এছাড়া গ্রাহকদের আমানত বৃদ্ধির কারণে নগদ প্রবাহও শক্তিশালী হয়েছে।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে সমন্বিত ভিত্তিতে ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ০ দশমিক ৬০৯ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ০ দশমিক ০৮৩ টাকা।

অন্যদিকে, সমন্বিত ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদ মূল্য (এনএভি) ১ হাজার ৩৮৭ দশমিক ১৩ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ৪৪৬ দশমিক ৮০ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি এনএভি ১৬ দশমিক ৭৪ টাকা থেকে বেড়ে ১৭ দশমিক ৪৬ টাকায় দাঁড়িয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.