পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসি (এনবিএল) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে ব্যাংকটির লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৩ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ২ টাকা ৩৭ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৭ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ৩ টাকা ৬ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ২৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ৯ টাকা ২৬ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট দায় ছিল ১৪ টাকা ৪৯ পয়সা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.