আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো যাচাই-বাছাই করে দেখা হবে । সেই সাথে মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত কি না, সেটিও সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে সরকার।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সাংবিধানিক সময়সীমা থাকায় এ মুহূর্তে সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি নির্ধারিত সময়েই জানা যাবে।
তিনি আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ-সংক্রান্ত অধ্যাদেশ উপস্থাপন করা হবে। এসব বিষয়ে বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে সরকার কাজ করছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হলেও ধর্ষণসংক্রান্ত কোনো মামলা প্রত্যাহার করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.