ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হয়।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোবহানবাগ জামে মসজিদের খতীব শাহ মো. ওয়ালি উল্লাহ।
ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলম-এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুফতি কাজী মো. ইব্রাহীম।
স্বাগত বক্তব্য দেন শ্যামলী শাখা প্রধান মো. মোস্তাকিমুর রহমান।
গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন কোয়ালিটি টেক্স লাইন-এর চেয়ারম্যান দিলরুবা খান, সিটি ট্রমা হাসপাতালের প্রপাইটর মো. আবুল হোসেন, রেপিড ট্রিম সলিউশন-এর ম্যানেজিং ডাইরেক্টর সাইফুল ইসলাম এবং গ্রীন বাংলা এগ্রোভেট-এর ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান।
এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.