রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিএনপি সরকার পদত্যাগ করতে বলেনি, তবে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো উনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন বলে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
খবরটি পত্রিকার খবরে দেখেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন কি-না, সেটি নিশ্চিত করেননি। সালাহউদ্দিন আহমদ
বলেন, তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর দিতে হয়। এটুকু নিয়ম আছে। এর বাইরে কিছু জানি না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.