লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকেও ব্যাংকটি লোকসান দিয়েছে এবং লোকসানের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৮ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৩৩ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ১ টাকা ১১ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৭৫ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৭ টাকা ৬৪ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৪৪ পয়সা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.