এয়ারপোর্টে সড়ক অবরোধ, তীব্র যানজট

গ্যাস সংকটের প্রতিবাদ

গ্যাস সংকট নিরসনের দাবিতে রাজধানীর খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা।

বুধবার (২২ জুলাই) দুপুর ৩টার দিকে তারা সড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধে অংশ নেওয়া চালক মনির হোসেন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও তারা গ্যাস পাননি। এতে দৈনিক আয় ব্যাহত হচ্ছে এবং জমাসহ অন্যান্য খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে। গ্যাস সংগ্রহ করতেই দিনের বেশির ভাগ সময় চলে যায়।

দেখা যায়, প্রায় শতাধিক সিএনজিচালক সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানাচ্ছেন।

ঘটনাস্থলে উপস্থিত খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, গ্যাস সংকটের কারণে সিএনজিচালকরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.