জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে কাতারের ভূখণ্ডে হামলার জন্য ইরানকে দায়ী করেছে কাতার সরকার। একই সঙ্গে এতে সব ধরনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুলাই হরমুজ প্রণালির কাছে একটি কাতারি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করে ইরান। এরপর ১২ এবং ১৭ জুলাই দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা।
কাতারের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১২ জুলাইয়ের হামলায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় গিয়ে পড়ে। এতে এক শিশুসহ তিনজন আহত হন।
বিবৃতিতে কাতারি ভূখণ্ডে ইরানের হামলাকে দেশটির জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার জন্য প্রত্যক্ষ হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে।
কাতার জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নাগরিকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না।
অন্যদিকে ইরান জানিয়েছে, আঞ্চলিক দেশগুলোতে তাদের হামলা মূলত সেখানে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও বাহিনীকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.