সরবরাহ ঘাটতিতে তিতাসের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহক পর্যায়ে তীব্র গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের অধিভুক্ত বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহক পর্যায়ে মারাত্মক গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। এর ফলে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.