রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আগামীকাল

গ্যাস লাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল (২১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার (২০ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমণ্ডি, ঢাকা এলাকায় লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠালবাগান এলাকায় আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.