সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ জুলাই থেকে ১৬ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৭ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়ায় ৯৭৯ টাকা ৬০ পয়সা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৫৫ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা গোল্ডেন জুবেলী মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৯ দশমিক ১২ শতাংশ। ।

এছাড়াও সপ্তাহজুড়ে, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসিআই ফর্মুলেশন, আইসিবি অগ্রণী ব্যাংক ওয়ান, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও মিডল্যান্ড ব্যাংক।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.