সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে লাভেলো আইসক্রিম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ জুলাই থেকে ১৬ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

‎‎ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩ দশমিক ০২ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৩৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও সপ্তাহজুড়ে, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, লাফার্জ হোলসিম বাংলাদেশ, সামিট অ্যালায়েন্স পোর্ট, বিএসআরএম স্টিলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন হাউজিং এবং মেঘনা ইন্স্যুরেন্স।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.