বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বক্তব্যকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য দেশের লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পুঁজিবাজারের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মাধ্যমে বাজারে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে বলে সংগঠনটি প্রত্যাশা করছে।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ দেশের অর্থনীতির উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং একটি টেকসই পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।
পরিশেষে, সংগঠনটি আবারও প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত উন্নতি কামনা করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.