ব্যাংকঅ্যাস্যুরেন্স বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করলো আইসিএসবি

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) সদস্য, শিক্ষার্থী, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অন্যান্য পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার ( ৪ জুলাই) ঢাকাস্থ বিআইএম ভবনে ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স: স্ট্র্যাটেজি, কমপ্লায়েন্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

রোববার (৫ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে আইসিএসবি’র সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণ কর্মসূচিটি সঞ্চালনা করেন। আইসিএসবি’র কাউন্সিল সদস্য ও ট্রেনিং কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং সময়োপযোগী এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সকল রিসোর্স পারসনের পরিচয় করিয়ে দেন এবং প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি-এর ফ্যাকাল্টি মেম্বার মো. আবুল কালাম আজাদ; বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ; ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রফেসর ড. হাসিনা শেখ এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।

প্রশিক্ষণে প্রশিক্ষকবৃন্দ ব্যাংকঅ্যাস্যুরেন্সের নিয়ন্ত্রক কাঠামো ও সাধারণ বীমা পণ্য, জীবন বীমার ধারণা ও বিভিন্ন পণ্য, বাংলাদেশের বীমা খাতের বর্তমান প্রেক্ষাপট এবং ব্যাংকঅ্যাস্যুরেন্সের মৌলিক বিষয়াবলি এবং নৈতিক গ্রাহকসেবার মাধ্যমে আস্থা প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণ সেশন শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কিত প্রশ্ন উত্থাপন করেন এবং প্রশিক্ষকবৃন্দ সকল প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদান করেন।

প্রশিক্ষণে আইসিএসবি’র উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ও শিক্ষার্থীদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.