দরপতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইলস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২ জুলাই) সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৬ দশমিক ১৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ১৭ শতাংশ। আর ৪ টাকা বা ৫ দশমিক ০৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আজিজ পাইপস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, হাশেম ফুডস লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সাউথ এশিয়ান পোর্ট লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড, এবি ব্যাংক পিএলসি এবং এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.