গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও চার শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে সারা দেশে ১ হাজার ৫৭ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১৬ শিশুর।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৫ মার্চ থেকে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ শিশুর। এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৯১৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৯ হাজার ১৫২ শিশু বাড়ি ফিরেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭১২ শিশু মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ শিশু।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.