যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলার মহান জনগণের ওপর যে দুটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে, তা উভয়ই ব্যাপক মাত্রার এবং এতে প্রাণহানির সংখ্যা ভয়াবহ।
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম! তিনি তার দেশের “সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা আমাদের নতুন ও মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক প্রতিবেদন ভালো নয়!!!
এদিকে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা সম্পর্কে প্রাথমিক তথ্য দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং ৩৯ সেকেন্ড পর যে ভূমিকম্প হয় সেটির মাত্রা ৭ দশমিক ৫ ছিল বলে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.