যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংযুক্ত আরব আমিরাত সফরে এসেছেন এবং দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার পর এটি মধ্যপ্রাচ্যে কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সফর। ইউএই সফর শেষে রুবিও কুয়েত ও বাহরাইন সফর করবেন এবং বৃহস্পতিবার বাহরাইনে গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকেও অংশ নেবেন।
এই সফরকে সেই তিন দেশের প্রতি সংহতির নিদর্শন হিসেবে দেখা হচ্ছে, যেখানে যুদ্ধ চলাকালে ইরান বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল। ইরান বলছে, তারা কেবল এসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ইউএই ইরানের ভেতরে কিছু এলাকায় হামলা চালিয়েছিল।
রুবিও বলেছেন, তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন।
তিনি ইউএই-তে পৌঁছানোর পর আরও বলেন, কোনো দেশ আন্তর্জাতিক জলপথে টোল বা ফি আরোপ করতে পারে না। এটি বিদ্যমান আন্তর্জাতিক আইনের অংশ।
ইরান বলছে, হরমুজ প্রণালি কোনো আন্তর্জাতিক জলপথ নয়; এটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার অংশ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.