এনসিসি ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির ১০ম সভা সম্প্রতি এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. এইচ. এম. শহীদুল ইসলাম বারাকাতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার উপস্থিত ছিলেন।

এসময় শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং ইভিপি ও শরীআহ সেক্রেটারি আবুল কাসেম মো. ছফিউল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের আমানত ও বিনিয়োগ সেবাসমূহ নিয়ে আলোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.