সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মানিত কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের অভিনন্দন জানান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা এবং হেড অব অপারেশনস আশফাক মাহমুদ।
রোববার (২১ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সৌজন্য সাক্ষাতে দেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় ইউসিবি স্টক ব্রোকারেজের পক্ষ থেকে সম্মানিত কমিশনারদের সাফল্য কামনা করা হয় এবং পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.