তামাকপণ্যের ব্যবহার নিরুৎসাহিত করা এবং অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে সিগারেটের খুচরা মূল্য বৃদ্ধি, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপর নতুন সম্পূরক শুল্ক আরোপ এবং “ট্র্যাক অ্যান্ড ট্রেস” পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব ঘোষণা করেন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট।
প্রস্তাব অনুযায়ী, সিগারেটের নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকার ন্যূনতম খুচরা মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া নিকোটিন পাউচের প্রতি ১০ গ্রাম পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে হিটেড টোব্যাকোর প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা নির্ধারণ করে এর ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
অবৈধ তামাকপণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাকপণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য “ট্র্যাক অ্যান্ড ট্রেস” পদ্ধতি প্রণয়নেরও প্রস্তাব করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.