দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৫ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ৭২ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট এলায়েন্স পোর্ট, এশিয়ার ইন্স্যুরেন্স, সমতা লেদার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স ও সিভিও পেট্রোকেমিক্যাল।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.