সরকারি দুর্নীতি তদন্তে ন্যায়পাল নিয়োগের নির্দেশ চেয়ে হাইকোর্টের রুল

সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি ও অনিয়ম তদন্তের জন্য কেন ন্যায়পাল নিয়োগের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ন্যায়পাল নিয়োগে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট পিটিশন দায়ের করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.