মার্কেন্টাইল ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর আরবিএস (রিস্ক-বেইজড সুপারভিশন) ইমপ্লিমেন্টেশন” শীর্ষক কর্মশালার আয়োজন করেছে।

ব্যাংকিং খাতে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও তদারকি কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও জাকির হোসাইন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন, শাহ্ মো. সোহেল খুরশীদ, ড. তাপস চন্দ্র পাল, ইভিপি ও ডেপুটি সিআরও শামীম আহমেদ এবং হেড অব ট্রেনিং এস. এম. সলিম উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা বক্তব্য দেন।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে ব্যাংকিং খাতে সফলভাবে রিস্ক-বেইজড সুপারভিশন (আরবিএস) বাস্তবায়নের জন্য একটি ডেটা-নির্ভর সংস্কৃতি (ডাটা-ড্রিভেন কালচার) গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ‘এ ধরনের সংস্কৃতি ব্যাংকসমূহকে আরও কার্যকরভাবে ঝুঁকি শনাক্ত, মূল্যায়ন ও ব্যবস্থাপনায় সহায়তা করবে। পাশাপাশি সুশাসন, রেগুলেটরি কমপ্লায়েন্স ও টেকসই ব্যাংকিং কার্যক্রমকে শক্তিশালী করবে।’

কর্মশালায় মোট ৫৫ জন ব্যাংক কর্মকর্তা অংশ নেন। তারা আরবিএস বাস্তবায়ন, আর্থিক অপরাধ প্রতিরোধ এবং রেগুলেটরি কমপ্লায়েন্স বিষয়ক বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.