আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের নতুন সফটওয়্যারের উদ্বোধন

নতুন সফটওয়্যার “Online Selling Agent Service Portal” উদ্বোধন করেছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি।

রবিবার (১০ মে) সফটওয়্যারটি উদ্বোধন করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা ।

এ সময় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন তালুকদার ও আইসিবি’র অপর দুটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এখন হতে “Online Selling Agent Service Portal” কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট (www.icbamcl.gov.bd) এর মাধ্যমে সেলিং এজেন্ট ইউজার লগইন করে পোর্টালটি ব্যবহার করতে পারবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.