রেকিটের সঙ্গে গার্ডিয়ানের চুক্তি, মিলবে আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষা

দেশের অন্যতম শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠান রেকিট বাংলাদেশ পিএলসির সঙ্গে বীমা সুরক্ষা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ চুক্তির আওতায় রেকিট বাংলাদেশ পিএলসির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষা সুবিধা পাবেন। পাশাপাশি তাঁরা সহজেই মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

রোববার (১০ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৫ মে ঢাকার গুলশানে গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এবং রেকিট বাংলাদেশ পিএলসির কমার্শিয়াল এইচআর প্রধান অনিন্দিতা ত্রিশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অংশীদারিত্ব প্রসঙ্গে শেখ রকিবুল করিম বলেন, কর্মী ও তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা একটি শক্তিশালী ও দক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ। রেকিট বাংলাদেশ পিএলসির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তাদের কর্মী ও পরিবারের সদস্যদের জীবনবীমা ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এতে কর্মীরা মানসিক স্বস্তি পাবেন এবং নিজেদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হতে পারবেন।

রেকিট বাংলাদেশ পিএলসির কমার্শিয়াল এইচআর প্রধান অনিন্দিতা ত্রিশা বলেন, ডিজিটাল প্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে বীমা দাবি জমা দেওয়ার প্রক্রিয়াকে আধুনিক করেছে গার্ডিয়ান। ফলে পুরো প্রক্রিয়া এখন আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব হয়েছে।

অনুষ্ঠানে গার্ডিয়ানের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বিজনেস প্রধান গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ সার্ভিসেসের ডেপুটি প্রধান ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বিজনেস লিড মোহাম্মদ শোয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার মুবাসসির বুশরা উপস্থিত ছিলেন।

রেকিট বাংলাদেশ পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ওয়ার্কপ্লেস, ফ্যাসিলিটি অ্যান্ড রিয়েল এস্টেট বিভাগের লিড সাইফ মুহাম্মদ আনোয়ার এবং অপারেশনস, পেরোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের লিড শাহ নাঈমুর রহমান। এছাড়া দুই প্রতিষ্ঠানের আরও জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বর্তমানে গার্ডিয়ান ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এছাড়া দেশজুড়ে ৪৫০টির বেশি পার্টনার হাসপাতালের মাধ্যমে গার্ডিয়ানের গ্রাহকেরা স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এর মাধ্যমে দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের বীমা সুরক্ষার আওতায় এসেছে।

ক্যাশলেস সুবিধার মাধ্যমে কোনো পেমেন্ট ঝামেলা ছাড়াই গ্রাহকেরা গার্ডিয়ান লাইফ অ্যাপ ও ২৪ ঘণ্টার হেল্পলাইন ১৬৬২২ ব্যবহার করে পার্টনার হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা নিতে পারেন। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য গার্ডিয়ানের রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ও টেলিমেডিসিন সেবা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.