এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার (৬ মে) এনআরবি লাইফ মিলনায়তন, রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকায় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। বিশেষ অতিথি ছিলেন পরিচালক আফতাব আহমেদ, পরিচালক বিএম ইউছুফ আলী, পরিচালক মোঃ জামাল উদ্দিন, পরিচালক মোস্তফা হেলাল কবির, পরিচালক নুরুল আজিম রিফাত, উদ্যোক্তা শেয়ারহোল্ডার মাহফুজুর রহমান, শুভানুধ্যায়ী একেএম মুস্তাফিজুর রহমান ও শুভানুধ্যায়ী হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে বক্তারা কোম্পানির অগ্রগতি, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, স্বচ্ছতা ও আস্থার ভিত্তিতে ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স খাতে কোম্পানিটি ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.