লেবাননে ইসরায়েল ও হেজবুল্লাহ’র পাল্টাপাল্টি হামলা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হবে, নাকি হবে না- এ নিয়ে প্রশ্ন থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লাহ’র লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ’র ছোঁড়া দু’টি বিস্ফোরক ড্রোনে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

অন্যদিকে, হেজবুল্লাহ’র সাথে সম্পর্কিত একাধিক টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত কয়েকটি পোস্টে বলা হয়েছে, সংগঠনটি দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিমের বেকা জেলার দক্ষিণের শহর জিলাইয়াতে একটি ইসরায়েলি হামলায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

এর আগে, আজ আইডিএফের মুখপাত্র আভিচে আদরাই ওই শহরের বাসিন্দাদের সরে যেতে বলেছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.