সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে শেষে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ১০ শতাংশ।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং, সায়হাম টেক্সটাইল, টেকনো ড্রাগস, মালেক স্পিনিং, এপেক্স ট্যানারী ও জেএমআই হসপিটাল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.