অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হামলা অব্যাহত ছিল। যুদ্ধবিরতি চুক্তিটি ১৬ এপ্রিল কার্যকর হয় এবং পরবর্তীতে এর মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ইসরায়েলি হামলায় দুইজন শিশু ও দুইজন নারীসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন।
দক্ষিণ লেবানন থেকে নাগরিকদের সরে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সতর্কবার্তার পর ওই এলাকাগুলোতে বিমান হামলা চালানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, এই স্থানগুলো আইডিএফ সৈন্যদের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছিল।
পৃথক আরেকটি আপডেটে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে হেজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী একজন ইসরায়েলি সামরিক বাহিনীর সৈন্য নিহত হয়েছেন এবং আরো ছয়জন আহত হয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.