ডিএসইর বাজার মূলধন বেড়েছে

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল) সুচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ বা ১ হাজার ৯১৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা।

বাজার মূলধনের সাথে সাথে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪১ দশমিক ৭৫ পয়েন্ট বা ০ দশমিক ৭৯ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৪ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ২১ পয়েন্ট বা ০ দশমিক ০২ শতাংশ।

সূত্র মতে, ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ২৪১ কোটি ৭ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৫৫ লাখ টাকা বা ১০ দশমিক ৩৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ২৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৪টি কোম্পানির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.