দুই মাসের মধ্যেই তেল পরিশোধন এবং বিতরণ কেন্দ্রগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে ইরান। দেশটির তেল বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিফার বলেছেন, ইরান আগামী দুই মাসের মধ্যে তার ক্ষতিগ্রস্ত পরিশোধন ও বিতরণ কেন্দ্রগুলোকে পূর্বের ক্ষমতার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পুনরুদ্ধার করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।
রবিবার (১২ এপ্রিল) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এসএনএন সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিমিফার বলেন, দেশের বিভিন্ন অংশে অবস্থিত তেল শোধনাগার, সঞ্চালন লাইন, তেল ডিপো এবং বিমানের জ্বালানি পূর্ণ করার কেন্দ্রগুলো বারবার হামলার শিকার হয়েছে।
আজিমিফার জানান, লাভান দ্বীপের একটি শোধনাগারসহ বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ অপসারণ এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপনের জন্য বিভিন্ন টিম পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কর্মকর্তারা আগামী ১০ দিনের মধ্যে তেল শোধনাগারটির একটি অংশে কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা করছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.