যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার রাতে তারা সেখানে পৌঁছায় বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ইসলামাবাদে পৌঁছানোর পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি প্রতিনিধিদলকে স্বাগত জানান।
অন্যদিকে, এই আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার।
আসন্ন এই বৈঠককে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.