লেবাননে সামরিক তৎপরতা যুদ্ধবিরতির জন্য ‘মারাত্মক ঝুঁকি’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব গত আটই এপ্রিল লেবাননজুড়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এই হামলার ফলে শিশুসহ শত শত বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ায় গভীর উদ্বেগ।

একইসাথে লেবানন সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, লেবাননে এই সামরিক তৎপরতা যুদ্ধবিরতি এবং ওই অঞ্চলে একটি স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.