পরিবহন খাতের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু: এনবিআর চেয়ারম্যান

২০২৬–২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আবদুর রহমান খান।

আলোচনায় পরিবহন খাতের ১০টি গুরুত্বপূর্ণ সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত সংগঠনগুলো হলো—বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে প্যাসেঞ্জার ক্যারিয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন, এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন।

প্রাক-বাজেট আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট খাতের সমস্যা, সম্ভাবনা ও করসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হবে বলে জানা গেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.