নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন ও অফিস কার্যক্রম শুরু হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে ক্লিয়ারিং হাউজে লেনদেনেও নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৫ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে ২ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ বিএসিএইচ বা ব্যাচ এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক বিইএফটিএন এ তিন প্ল্যাটফর্মের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।
বিএসিএইচ এর মাধ্যমে হাই ভ্যালু চেক ৫ লাখ টাকার বেশি এবং রেগুলার ভ্যালু চেক ৫ লাখ টাকার কম নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার ভ্যালুর চেক সকাল সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৪টার মধ্যে নিষ্পত্তি হবে।
আরটিজিএস এর লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে, অনলাইনে গ্রাহক লেনদেন করতে পারবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন লেনদেন আরটিজিএস এর মাধ্যমে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক বিইএফটিএন সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
এদিকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের এনবিএফআই অফিস সময় এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে দেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার ৫ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এছাড়া সন্ধ্যা ৬টার পর শপিংমল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.