ট্রাম্পের হুমকি নিয়ে প্রশ্নের জবাবে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি সম্পর্কে এক প্রশ্নের জবাব দেন।

ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সহায়তায় এগিয়ে আসবে না।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্টারমার বলেন, ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আমার অবস্থান পরিবর্তনের জন্য আমার ওপর প্রচুর চাপ দেওয়া হয়েছে। কিন্তু আমি যুদ্ধ নিয়ে আমার অবস্থান পরিবর্তন করব না। চাপ যেমনই হোক, আওয়াজ যেমনই হোক, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী- এবং আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে।

উল্লেখ্য, ট্রাম্প গতকাল ট্রুথ সোশালে মিত্রদের, যার মধ্যে যুক্তরাজ্যও রয়েছে, উদ্দেশ করে লিখেছেন, তোমাদের নিজ দায়িত্বে লড়াই করতে শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর তোমাদের সাহায্যে থাকবে না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.