ইসরায়েলের ওপর তৃতীয় দফা হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া।
এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনভিত্তিক এই গোষ্ঠী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে “ইসরায়েলি শত্রুর সংবেদনশীল লক্ষ্যবস্তুতে” ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স এই বিবৃতির অনুবাদ করেছে।
ইয়াহিয়া সারেয়া জানান, ইরান ও হেজবুল্লাহর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এই সপ্তাহের শুরুতে ইসরায়েলের দিকে প্রজেক্টাইল নিক্ষেপের মাধ্যমে গোষ্ঠীটি প্রথমবারের মতো এ সংঘাতে যোগ দেয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.