ইসরায়েলে ইরানি হামলায় আহত আরও ১৪

ইসরায়েলের তেল আবিব শহর থেকে কিছুটা দূরবর্তী স্থানে ইরান হামলা চালিয়েছে। সেই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক মেয়ে এবং ১৩ বছর বয়সী এক ছেলে রয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, মেয়েটি শার্পনেলের আঘাতে আহত হয়েছে এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ইরানের আরেক দফা হামলার পর নতুন করে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.