দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অটোকারস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, ড্যাফডিল কম্পিউটারস, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডে, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, একমি পেস্টিসাইড লিমিটেডএবং এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.