বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণলয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
এতে উল্লেখ করা হয়, জামায়াত আমির ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (উপসচিব) হিসেবে মুহাম্মদ ইব্রাহীমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে বিএনপি। বিরোধী দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের আমির মন্ত্রীর পদমর্যাদায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.