সূচকের পতনে চলছে লেনদেন

ঈদের দীর্ঘ ছুটির পরে সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (২৫ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘৪ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ০৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯ টির, দাম কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টি কোম্পানির শেয়ারদর।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.