বিএনপি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয় বাস্তবায়নে বিশ্বাসী: ডা. জাহিদ

বিএনপি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয় বাস্তবায়নে বিশ্বাসী। সরকারের বয়স কিন্তু বেশি নয় এই অল্প সময়ের মধ্যে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২২ মার্চ) রাতে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে বিএনপির দলীয় চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে শুধু পুলিশ ও সরকারের দ্বারা সম্ভব না। আইন আইনের গতিতে চলবে। আইনের প্রতি আপনাকে আমাকে শ্রদ্ধাশীল হতে। হাকিমপুর হিলির যেসব উন্নয়নের দাবি জানিয়েছেন। পর্যায় ক্রমে সেগুলো খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুরের কৃতি সন্তান রাজশাহী মেডিকেল কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. শাহ আলম (মন্টু), প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এস এম আবু হোরাইর, বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার মহাতামিম মাওলানা শামসুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.