ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৯৬ জনের আঘাত ছিল অল্প, দুইজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং নয়জন এখনো চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিন হাজার ১৯৫ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদের মধ্যে গত রোববার সাতটা পর্যন্ত ৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি।
এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও এক দফায় “ব্যাপক ভিত্তিতে” হামলা চালিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.