পাকিস্তানের দুই অভিষিক্ত ওপেনার শাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত বেশ ভালো শুরুই করলেন। দুজন খেলে গেলেন পাওয়ার-প্লের শেষ বল পর্যন্ত। অনেক নির্বিঘ্নেই খেলছিলেন দুজন। পাওয়ার-প্লের শেষ ওভারে নাহিদ রানাকে বোলিংয়ে আনলেন অধিনায়ক মিরাজ। এতেই কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয়েছে পাকিস্তান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভার সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করেছে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ।
নিজের প্রথম ওভারের শেষ বলে শাহিবজাদাকে ফিরিয়ে শুরুটা করেন নাহিদ। ৩৮ বলে ২৭ রান করেন ফেরেন পাকিস্তানের ওপেনার। এতে ভাঙে ৪৬ রানের উদ্বোধনী জুটি। নিজের পরের ওভারে এসে দ্বিতীয় শিকার ধরেন নাহিদ। এবার টাইগার এই পেসারের পেস আগুনে পুড়েন আরেক অভিষিক্ত শ্যামল হোসেন। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন তিনি।
নিজের তৃতীয় ওভারে এসে তৃতীয় শিকার ধরেন নাহিদ। এবার তার শিকারে পরিণত হন মাজ সাদাকত। তার শর্ট বল খেলতে গিয়ে ফাইন লেগে সাইফ হাসানের হাতে ধরা পড়েন পাকিস্তানের এই ওপেনার। চতুর্থ ওভারে নাহিদের চতুর্থ শিকার মোহাম্মদ রিজওয়ান। অভিজ্ঞ এই পাকিস্তানি ব্যাটার ক্যাচ দেন উইকেটের পেছনে লিটন দাসের হাতে।
পঞ্চম ওভারে এসে ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবার ফাইফার তুলে নেন নাহিদ। এবার ফেরান সালমান আলি আঘাকে। তিনিও ফাঁদে পড়েন নাহিদের শর্ট বলের। টানা পাঁচ ওভারে পাঁচ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের সর্বনাশ ঘটান টাইগার এই ব্যাটার। তার পেস আগুনেই পুড়ে শেষ হয়েছে সফরকারী ব্যাটাররা।
১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মিরাজও। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটনের গ্লাভস বন্দি করে ফেরান তিনি। এরপর হোসাইন তালাতকেও ফিরিয়েছেন মিরাজ। ২৩তম ওভারের প্রথম বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। একই ওভারের শেষ বলে শাহিন আফ্রিদিকেও ফেরান মিরাজ।
দ্বিতীয় স্পেলে ফিরে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ২৪তম ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন মোহাম্মদ ওয়াসিম। ৮২ রানে নবম উইকেট হারানোর পর একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে ফাহিম আশরাফ একাই কিছুটা লড়াই করেন। আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন। ফাহিমের ৩৭ রানের ইনিংসে ভর করে কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয় পাকিস্তান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.