সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার (১১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানির শেয়ার দর ৩০ পয়সা বা ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তুংহাই নিটিং। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড শেয়ারদর ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, জুট স্পিনিং, প্রাইম টেক্সটাইল, মেট্রো স্পিনিং, এবি ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর এবং অলিম্পিক এক্সেসরিজ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.