যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা সেই হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।
পেন্টাগনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’-র তিনটি প্রধান লক্ষ্যগুলোর একটি হলো ইরানের নৌবাহিনী ধ্বংস করা ।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালীতে মাইন বসানোর চেষ্টা করলে যেকোনো ইরানি জাহাজ ধ্বংস করা হবে।
হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ, যেখানে সম্প্রতি কনটেইনার জাহাজেও হামলার ঘটনা ঘটেছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন আকারের জাহাজ প্রজেক্টাইলের আঘাতে বিস্ফোরিত হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.