দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার (১১ মার্চ) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ফান্ডটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে দশমিক ৮ দশমিক ২৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সাইহাম টেক্সটাইল, সী-পার্ল, মুন্নু এগ্রো, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক্স, মোজাফফর হোসেন স্পিনিং মিলস এবং চার্টার্ড লাইফ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.