মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় ৭ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটি বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে এবং বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করবে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনাও প্রণয়ন করবে এ কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

কমিটি গঠনের দিন সোমবার বিকেলেই অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক করেন অর্থমন্ত্রী। এতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ অংশ নেন। এ বৈঠকের পরই কমিটি গঠিত হয় বলে জানা গেছে।

কমিটি বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির অন্যতম কাজ হতে পারে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়ার বিভিন্ন প্রতিবেদন থেকে কিছু সুপারিশ নেওয়া এবং সুপারিশগুলো কীভাবে বাস্তবায়ন করতে হবে, সে কৌশল নির্ধারণ করা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.